বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫

Reporter Name

 

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি

বিস্তারিত:-দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রাণী- সম্পদ বিভাগের আয়োজনে,
দেশীয় জাতের আধুনিক প্রযুক্তির প্রাণী সম্পদ’কে উন্নতির লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য’কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদশর্নী ২০২৫ আগামী ২৬ নভেম্বর বুধবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে যে সব বিষয়ে উল্লেখ্যযোগ্য বিষয় স্থান পেয়েছে তা হলো,প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত,পিজি খামারীদের জন্য ভিডিও প্রদর্শনী,প্রদর্শনী স্থলে অতিথিদের স্টল পরিদর্শন, আলোচনা সভা,বিচারকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন,মধ্যাহ্ন ভোজন সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ- মিজানুর রহমান জানান,জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ–২০২৫ এর উদ্দেশ্য শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন নয়,বরং দেশের প্রাণিসম্পদ খাতকে একটি বিজ্ঞাননির্ভর,অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়ন কাঠামোর অধীনে পুনর্গঠনের একটি সুসংগঠিত উদ্যোগ।

প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি,আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার,দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন,রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার জন্য কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ইতি মধ্যে গ্রহণ করা হয়েছে।

একি ধারাবাহিকতায় সবখানেই করা হবে প্রাণিসম্পদ প্রদশর্নের এই আয়োজনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ