সাতকানিয়া উপজেলা প্রতিনিধি
বিস্তারিত:-দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রাণী- সম্পদ বিভাগের আয়োজনে,
দেশীয় জাতের আধুনিক প্রযুক্তির প্রাণী সম্পদ'কে উন্নতির লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্য'কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদশর্নী ২০২৫ আগামী ২৬ নভেম্বর বুধবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিস মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে যে সব বিষয়ে উল্লেখ্যযোগ্য বিষয় স্থান পেয়েছে তা হলো,প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত,পিজি খামারীদের জন্য ভিডিও প্রদর্শনী,প্রদর্শনী স্থলে অতিথিদের স্টল পরিদর্শন, আলোচনা সভা,বিচারকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন,মধ্যাহ্ন ভোজন সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ- মিজানুর রহমান জানান,জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ–২০২৫ এর উদ্দেশ্য শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন নয়,বরং দেশের প্রাণিসম্পদ খাতকে একটি বিজ্ঞাননির্ভর,অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়ন কাঠামোর অধীনে পুনর্গঠনের একটি সুসংগঠিত উদ্যোগ।
প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি,আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার,দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন,রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করার জন্য কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ইতি মধ্যে গ্রহণ করা হয়েছে।
একি ধারাবাহিকতায় সবখানেই করা হবে প্রাণিসম্পদ প্রদশর্নের এই আয়োজনটি।