মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

Reporter Name

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছে।গতকাল স্কুলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি ইউনিয়নের রতনবরিষ নামক স্থানে মোটরসাইকেল করে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক দিয়ে আসা পিকাপভ্যানের চাপায় ধলাপাড়া ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত মিজানুর রহমান(৩২) ধানবাড়ি উপজেলার জদুনাথপুর কলহকোড়া গ্রামের মৃত আ: রহিম মিয়ার ছোট ছেলে। নিহত মিজানুর চার ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। কষ্ট করেই লেখাপড়া শেষ করেই এনটিআরসি নিয়োগে সদ্য চাকুরি হয় ঘাটাইলের ধলাপাড়া ছমির উদ্দিন গণ উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন যাবত চাকুরী সুবাদে ঘাটাইলের রতনবরিষ গ্রামে স্ত্রী নিয়ে শশুর বাড়িতেই থাকতেন মিজান।শশুর বাড়ি থেকেই নিয়মিত স্কুলে যাতায়াত করতেন।এ মর্মান্তিক ঘটনা নিয়ে আত্মীয় স্বজনের আহাজারি। নিহতের ভাই যেন মেনেই নিতে পারছে না ভাইয়ের অকাল মৃত্যু। এ ঘটনায় শোকের মাতম বইছে এলাকায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ হয়নি। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ