মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঘাটাইলে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড

Reporter Name

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৪ মে) রাত ১০টায় উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে উপজেলা পরিষদের সামনে কলেজমোড় এলাকায় গতকাল বুধবার রাত আনুমানিক ১০টায় যুথি বিথী ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কশপে হঠাৎ করেই আগুন লাগে।

ওয়ার্কশপে গাড়ির ও মোটরসাইকেলের টায়ার ও পার্টসসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।দোকানটিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।
ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমা জানান, তার দোকানে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা ও উপজেলা পরিষদের পুকুরটি কাছে থাকায়। পুকুরের পানিই এই বিপদ থেকে রক্ষা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ