রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

Reporter Name

 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে’র টিকিট সংগ্রহ করা যাবে ওই দিন থেকে।

বুধবার (১৪ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি বলেন, যাত্রীরা ওই দিন থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে—দুই ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধু অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাকেশ বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ