শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সরগরম ফরিদপুর—চার আসনে বিএনপি–জামায়াত–খেলাফতের ত্রিমুখী লড়াইয়ের আভাস

Reporter Name

 

আব্দুল মতিন মুন্সী ফরিদপুর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুরের চারটি আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচার-প্রচারণা। মাঠে এখন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে পুরো জেলাজুড়ে নির্বাচনি উত্তাপ ছড়িয়ে পড়েছে।

তিনটি আসনে তরুণ নেতৃত্বকে মনোনয়ন দিয়ে আলোচনায় বিএনপি। সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে দলীয় প্রার্থী করা হয়েছে।

ফরিদপুর-১ (বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালী)

এ আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণায় ছিলেন—সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু ও ছাত্রদল নেতা জয়দেব রায়সহ অনেকে।
জোটগত সমঝোতার কারণে এই আসনটি অন্য দলকে ছাড় দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা)

এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তার বিপক্ষে মাঠে নামছেন জামায়াতের সোহরাব হোসেন ও খেলাফত মজলিসের আকরাম আলী। ভোটারদের মতে, বিএনপি ও খেলাফতের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে।

ফরিদপুর-৩ (সদর)

জেলার গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ। জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াবও সক্রিয় প্রচারণায় রয়েছেন। এই আসনে দ্বিমুখী লড়াইয়ের পাশাপাশি সাবেক এমপি এ কে আজাদ প্রার্থী হলে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন)

বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে মাঠে রয়েছেন খেলাফত মজলিসের মিজানুর রহমান মোল্লা ও জামায়াতের সারোয়ার হোসেন। ভোটারদের মতে, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও খেলাফত মজলিস প্রার্থীর মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ