মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
সোমবার (০৯ মার্চ ) ভোর রাত প্রায় ২টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বড় ধনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) শ্রী সজিব মন্ডল, এসআই (নিঃ) ফজিকুল রহমানসহ ডিবির একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুস সামীউল আলীম (২৮), পিতা- ইকবাল রিজভী, মাতা- ময়না বেগম, বাড়ি চাকলগ্রাম, থানা- সাভার, জেলা- ঢাকা এবং স্বরুপ বিশ্বাস (২৭), পিতা- মৃণাল কান্তি বিশ্বাস, মাতা- গুরুদাসী রানী দাস, স্থায়ী ঠিকানা নড়াইল সদর, জেলা- নড়াইল। বর্তমানে তিনি সাভারের মধুমতি মডেল টাউনে ভাড়া বাসায় বসবাস করতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ