শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

“আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো”—আশুলিয়ায় গণসংযোগে ডা. সালাউদ্দিন বাবু

Reporter Name

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

“আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবো”—এমন স্লোগানকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ব্যাপক গণসংযোগ ও ধারাবাহিক পথসভা করেছেন।
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. সালাউদ্দিন বাবু বলেন,
“যদি ভোটাররা নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারেন, তাহলে তারা নিজের বাড়িতেও ইচ্ছেমতো থাকতে পারবেন না কেন? ভোটাধিকার মানে স্বাধীন মত প্রকাশ।”
তিনি আরও বলেন,
“নির্বাচিত হলে ১০০ দিনের কর্মসূচির প্রথম কাজ হবে—মাদক নির্মূল। মাদক, মাদক আর মাদক—এটাই আমাদের সমাজ ধ্বংসের মূল কারণ। এই ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে আমি আপসহীন।”
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
“এমপি মানে আমার নাম ভাঙিয়ে কেউ ইট, বালু, সিমেন্টের ব্যবসা করবে—এটা চলবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যদি আমার দলেরও হয়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভোটাধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“একশ্রেণীর দল বলে—আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। অথচ গত ১৭ বছর দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণের সরাসরি ভোটেই আমি সংসদে যেতে আশাবাদী।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন—এটাই আমার প্রত্যাশা।”
নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ঢাকা-১৯ আসনের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ডা. সালাউদ্দিন বাবু বলেন,
“শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নের পাশাপাশি এলাকার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় তিনি সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
পথসভা ও গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থনের কথা উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ