মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আম্মানের বাংলাদেশ দূতাবাসের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

জর্ডানের রাজধানী আম্মানের বাংলাদেশ দূতাবাসের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বাংলাদেশিদের কাছে ইমো ও হোয়াটসঅ্যাপ মাধ্যমে প্রবাসী কার্ড বা অন্যান্য সেবা দেওয়ার নামে ক্ষতিকর লিংক ও ফাইল পাঠাচ্ছে বা অ্যাপস ডাউনলোড করতে বলছে। এসব লিংক বা ফাইল ক্লিক করলে বা অ্যাপস ডাউনলোড করলে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা হতে পারে।

এছাড়া এসব লিংক বা ফাইল ক্লিক করলে বা অ্যাপস ডাউনলোড করলে আপনার মোবাইলে ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়ার স্থাপনের মাধ্যমে আপনার মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে আপনার ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট হতে অর্থ হাতিয়ে নেওয়া হতে পারে। এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং অপরিচিত নম্বর থেকে আসা কল, বার্তা, লিংক বা ফাইল খোলা বা ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আম্মানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে সেবা গ্রহণ বা আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এর ফলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সে দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। মিশনের সকল কর্মকর্তার সাথে যোগাযোগের নম্বর সমূহ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ