বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মাদক বিক্রির অভিযোগে যুবকের মাথার চুল কেটে দিল এলাকা বাসী

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক বিক্রের অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে আনুমানিক ৮ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জুনায়েদ ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানায়, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে খুব বিরাচ করছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে তিনি কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।
এরপর ক্ষুব্ধ এলাকাবাসী থাকে আটক করে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে পুনরায় এমন কাজে আর জড়াবেন না বলে উপস্থিতদের আশ্বাস দেন বলে প্রদক্ষিদশীরা জানান।
এ সময় এলাকাবাসী জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।
এ ব্যাপারে সালতা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪ এপ্রিল ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ