শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়ার শিবগঞ্জে জানাজা থেকে এনসিপি নেতার মোটরসাইকেল চুরি।

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জানাজা নামাজ থেকে এনসিপি নেতার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ তার দুলাভাই ফারুক হোসেন এর মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বালা বত্রিশ গ্রামে একটি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। এসময় পালসার ডাবল ডিস্ক কালো কালারের মোটরসাইকেলটি পাশে দ্বাড় করে জানাজার নামাজ আদায় করেন। নামাজ শেষে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। এরপর তিনি শিবগঞ্জ থানায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, এটি পরিকল্পিত ভাবে চুরি করতে পারে। চোর সম্ভবত আগে থেকেই টার্গেট করে ছিল। তবে দিন দুপুরে চোখের পলকে এমন চুরির ঘটনা সত্যি দুঃখজনক বলে এনসিপির এ নেতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ