শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সড়কের পাশের ৮টি মেহগনি গাছ কাটার সময় জব্দ, ইউএনও’র হস্তক্ষেপ

Reporter Name

 

আলামিন, নগরকান্দা, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামে সড়কের পাশে রোপণ করা ৮টি মেহগনি গাছ কাটার সময় তা জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুঞ্জনগর গ্রামের সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা মেহগনি গাছগুলো সম্প্রতি স্থানীয় বাসিন্দা ফারুক খান বিক্রির উদ্যোগ নেন। পরে গাছ কাটার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। গাছগুলো সরকারি সড়কের পাশে হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।
এ অবস্থায় এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ইউএনও’র নির্দেশে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল এর সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত গাছ ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ বা সড়কের পাশের গাছ অবৈধভাবে কাটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এ ধরনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ