মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে মৃতকে জীবিত দেখিয়ে নামজারি! ধরা পড়ে ১০ দিনের জেল

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে প্রতারণার মাধ্যমে নামজারি করার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার সাভার উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আসাব উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুরিয়া কান্দাপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।
জানা যায়, আসাব উদ্দিন প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি ভূমি অফিসের কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় আসাব উদ্দিন প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের প্রতারণা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ