মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি উনার (প্রধান উপদেষ্টার) হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছি।

শফিকুল আলম বলেন, জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।

এর আগে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য প্রদানের এক পর্যায়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন।

মিনিটখানেক অপেক্ষা করে ডা. শফিকুর আবার বক্তব্য শুরু করেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান। পরে না দাঁড়িয়ে মঞ্চের ওপর পা মেলে বসেই বক্তব্য দেন তিনি।

এ সময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ