মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগে  আটক বড় ভাই ডা. গোলাম কবির পুলিশের হাতে আটক। 

Reporter Name

 

মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধ :

ফরিদপুর জেলা  বোয়ালমারী উপজেলায়  ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গোলাম কবিরের (৭২) বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিন্টু মোল্লা (৫৭) ওই এলাকার মৃত ইছহাক মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইছহাক মাস্টারের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে ডা. গোলাম কবির সবার বড় এবং নিহত মিন্টু মোল্লা পঞ্চম। পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও দায়ের হয়।
ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশে একটি গাছ কাটতে গেলে বড় ভাই গোলাম কবির বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযোগ রয়েছে, গোলাম কবির কৌশলে মিন্টুকে চতুল রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান এবং সেখানে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মোল্লার মৃত্যু হয়।
গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত ডা. গোলাম কবির স্থানীয় রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন এবং সর্বশেষ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে অংশ নিয়ে পরাজিত হন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ