মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আলোচিত সজিব হত্যার আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চায় এলাকাবাসী

Reporter Name

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় মাদ্রাসা ছাত্র সজিবকে (১৪) ছুরিকাঘাতে কলিজা বের করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে নকলা পৌরশহরের হলমোড়ে এলাকাবাসি ও সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে। ছুরিকাঘাতে নিহত সজিব টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের মো ফারহানের ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, সাবেক চেয়ারম্যান ইসরাফিল খলিল, ওয়ার্ড মেম্বার মনসুর আলী, নিহত সজিবের বাবা মো. ফারহান ও মাতা মোছা. সুফিয়া সহ আরও অনেকে।

উক্ত মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে সজিব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, সজিব হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে । এবং অতি দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

উল্লেখ্য গত ১০ মার্চ রাত ১০টার দিকে আড্ডা দেওয়ার কথা বলে সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাতসহ আরও কয়েকজন। পরে সজিবকে শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে কলিজা বিচ্ছিন্নসহ পেট থেকে ভুঁড়ি বের করে ফেলা হয়।

পরে রাতেই সজিবকে নকলা উপজেলার বাইপাস এলাকা থেকে এলাকাবাসি উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে মারা যায় সজিব।

ওই ঘটনায় সজিবের বাবা ফারহান বাদী হয়ে ১১ মার্চ নকলা থানায় রিফাতসহ ৩ জনকে আসামী করে লিখিত অভিযোগ দিলে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ