মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার :

ঢাকার সাভারের হেমায়েতপুরে রাজনৈতিক বিরোধের জের ধরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুর খানবাড়ি এলাকার মৃত বুদ্দু ম্রের ছেলে নবী খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার থানাধীন হেমায়েতপুর ৭ নম্বর ওয়ার্ডের প্রভাতী একাডেমি স্কুল কেন্দ্রে বিএনপির পক্ষে নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকেই একই এলাকার কয়েকজন ব্যক্তি তার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।
নবী খানের অভিযোগ, গত ১৫ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের বাদল, লুৎফর খান, মামলত, হৃদয়, রকি, বেলা উদ্দিন, নেওয়াজসহ অজ্ঞাত আরও ২০–২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের জানালার থাইগ্লাস, ওয়ারড্রপ, টিভি, ফ্রিজ, এসি, পানির ট্যাংক, খাটসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ সময় নবী খানের স্ত্রী মাজেদার গলায় থাকা একটি স্বর্ণের চেইন, নাকফুল, কানের দুল এবং ওয়ারড্রপে রাখা নগদ ৩ লাখ ৯০ হাজার টাকাও লুট করে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
হামলার সময় নবী খানের ছেলে দীপু খান ও চাচাতো ভাই নুর মোহাম্মদ, রাজু হোসেন এবং রনি এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর নবী খান সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “নবী খানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ