মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নগরকান্দায় চু*রি*র ঘটনায় চারজন আ*ট*ক।

Reporter Name

 

আলামিন হোসেন বিজয়
ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর  :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামে সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে সংঘটিত চু*রি*র ঘটনায় চারজনকে আটক করেছে র‍্যাব ও নগরকান্দা থানা পুলিশ। বুধবার (১১ মার্চ ২০২৬) রাতে যৌথ অভিযানে তাদের আ*ট*ক করা হয়।

ভুক্তভোগী মো. আব্দুল্লাহ, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। তার পিতা সিদ্দিকুর রহমান। তাদের বাড়ি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী গ্রামে। প্রায় দেড় মাস আগে দু*র্বৃত্ত*রা তার বসতঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চু*রি করে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

এ ঘটনার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বুধবার রাতে র‍্যাব ও নগরকান্দা থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে চারজনকে আ*ট*ক করে।

আটককৃতরা হলেন—
১. মেহেদী হাসান (২০), পিতা: হাসেম শেখ, গ্রাম: সুতারকান্দা, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর।
২. সম্রাট হোসেন (২৪), পিতা: মৃত কাওসার মিয়া, গ্রাম: সুতারকান্দা, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর।
৩. মোহাম্মদ রেজাউল (৪৬), পিতা: জিনদাউল খান, গ্রাম: দক্ষিণকান্দী, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর।
৪. নিলয় সরকার (২৬), পিতা: গোকুল সরকার, গ্রাম: মধ্যপাড়া, থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আ*ট*ক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
নগরকান্দা থানা পুলিশের একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চু*রি হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এলাকাবাসী চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, সম্প্রতি এলাকায় চু*রি-ছি*নতাই*য়ের ঘটনা বাড়ছিল। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

১২ মার্চ ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ