রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আশুলিয়ায় সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৮ মার্চ) ডিবি (উত্তর) ঢাকা জেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এলাকা থেকে মোঃ দ্বীনদার আলী নাইম (২৬) নামে এক ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দ্বীনদার আলী নাইমের বাড়ি খুলনা জেলার তেরখাদা থানার মল্লিকপুর এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার স্বপ্ন নিবাসে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ধামরাই থানার মামলা নম্বর-০৫, তারিখ ১ মার্চ ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ