রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

 

সাভার প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় ফোর্সসহ শুক্রবার (৬ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালান।
এসময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম আয়নাল এবং মায়ের নাম শেফালী। তার স্থায়ী ঠিকানা জামালপুর সদর উপজেলার বাদুরীপাড়া গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার বগাবাড়ী এলাকায় জনির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ