সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জাগপা ছাত্রলীগ থেকে ‘লীগ’ বাদ, নতুন নাম ঘোষণা

অনলাইন ডেস্ক

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নাম পরিবর্তন করেছে সংগঠনটি। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের সিদ্ধান্ত জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ‘জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত।

১৯৯০ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে ছাত্রলীগ নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। 

১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময় ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়।

১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ