রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সালথায় স্ত্রী- সন্তানকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন কারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

স্ত্রী ও স্কুল পড়ুয়া সন্তানকে বাঁশের খুটির সাথে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত সাহিদ শেখ (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
আজ সোমবার (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামেরই মোঃ আকুব্বর শেখের ছেলে।
উল্লেখ্য গত (২৮ ফেব্রুয়ারি) সালথায় স্ত্রী- সন্তানকে খুঁটিতে বেঁধে মাদক ব্যবসায়ীর নির্যাতন শিরোনামে জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকাসহ দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তারি ধারাবাহিকতায় গ্রেফতার হল মাদক ব্যবসায়ী সাহিদা শেখ।
সারদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিদ শেখ কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও তার স্ত্রী জাহানারা বেগম তার মাদক ব্যবসা বাদ দিতে চাপ প্রয়োগ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুঁটির সাথে বেঁধে মারধর ও নির্যাতন করে।
এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেয় স্ত্রী জাহানারা বেগম। অভিযোগের পর থেকেই পুলিশ সাহিদ শেখ কে গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান চালায় সর্বশেষ আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ