শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

টাকা ফেরত চাইতে গিয়ে ৬৫ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ

Reporter Name

বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার এক গ্রামে জমির বন্ধুকির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (০২ মার্চ ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী বৃদ্ধ জানান, কয়েক বছর আগে তিনি পারিবারিক প্রয়োজনের তাগিদে নিজের একটি জমি আমার কাছে বন্ধুক রাখেন। তবে লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে তিনি নির্ধারিত অর্থের একটি অংশ এখনও পাননি বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরতের জন্য অনুরোধ জানালেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার তিনি পুনরায় টাকা ফেরত চান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকার গন্যমান্য ব্যক্তি মনিরুজ্জামান মোল্যা ও বকুল মেম্বারসহ আরও কয়েকজনের নাম স্থানীয়দের মুখে শোনা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। তারা দাবি করেন, বিষয়টি পারিবারিক ও জমিজমা সংক্রান্ত ভুল বোঝাবুঝি, যা অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, “ঘটনাটি শুনেছি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি লেনদেন নিয়ে বিরোধ চলছিল। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। আহত বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ