বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে চোর সন্দেহে চার যুবকে গণ পিটুনি, একজন মৃত

Reporter Name

 

সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে চার যুবক গণপিটুনির শিকার হয়েছে। তাঁদের মধ্যে শাহীন শিকদার (২৮) নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, তাঁরা ভ্যান চুরি করতে এসেছিলেন।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ মাতুব্বর (২১) ও অজ্ঞাতনামা একজন। তাঁদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে গ্রামের অনেকের বাড়িতে ভ্যানসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছে। গতকাল দিবাগত রাতে ভ্যানচালক আক্তার ফকিরের বাড়িতে ভ্যান চুরি করতে যান পাঁচ যুবক। বিষয়টি টের পেয়ে আক্তার ফকির তাঁদের ধাওয়া দেন এবং তাঁর চিৎকারে গ্রামের শতাধিক মানুষ বেরিয়ে এসে তাঁদের আটক করেন।এ সময় একজন পালিয়ে গেলেও চারজনকে বেধড়ক মারধর করেন এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাহীন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুরির ঘটনা জানতে চাইলে ভ্যানচালক আক্তার ফকির বলেন, কয়েক দিন আমাদের গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ জন্য রাতে গ্রামের মানুষ ঠিকমতো ঘুমাইতে পারে না। গত রাতে মাত্রই ঘুমাতে গেছি, তখনই আমার ভ্যানের শিকল ধরে টান দেওয়ার শব্দ শুনে বের হয়ে দেখি চোরের দল। তখন চিৎকার দিলে গ্রামের হাজার হাজার মানুষ দাবড়াইয়ে ধরে ফেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (দায়িত্বরত নগরকান্দা সার্কেল) বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছে, তারা একটি বাড়িতে ভ্যান চুরি করতে গিয়েছিল। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের মারধর করে এবং একজন মারা গেছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ