শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায়, নজির হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৪শে নভেম্বর) বিকাল আনুমানিক ৩.১৫ মিনিটে, উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি রাজারভিটা এলাকার মৃত জহুরুল হকের ছেলে, নজির হোসেন (৮০) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার বিকেল বেলায়, রাজারভিটা এলাকার নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা, একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। আশপাশে থাকা লোকজন নজির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, আর এই বিষয়ে কোন অভিযোগ ও পাইনি বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ