মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলফাডাঙ্গায় শিক্ষার্থী–অভিভাবকদের মানববন্ধন

Reporter Name

 

 

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী  প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ বছরের শিশু জায়ান রহমান হত্যার চার দিন পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষোভ ঝরে পড়েছে এলাকাবাসীর কণ্ঠে। বিচারের দাবিতে ২৩শে নভেম্বর (সোমবার) সকালে জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও পারভেজ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়—
“জায়ানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাযহারুল আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও নিহতের দাদা গোলাম হোসেন, চাচা হাবিব মোল্লা, দাদি রেহেনা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম হাদী, জসিম উদ্দিন এবং কিন্ডারগার্টেন সভাপতি সওকত আলী খান।

ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার এক ঘণ্টার মাথায় পাকুড়িয়া গ্রামের শিশু জায়ান রহমানকে ঝোপঝাড়ঘেরা একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

স্বজনদের ক্ষোভ

নিহত জায়ানের স্বজনদের অভিযোগ—ঘটনার চার দিন পেরোলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে তারা শঙ্কিত ও হতাশ।

পুলিশের বক্তব্য
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন—
“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। খুব দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ