রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

Reporter Name

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও গবাদিপশু আবারও জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২০ ও ২১ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শ্রীবরদী উপজেলার লাওচাপাড়া,জোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার বালিঝুড়ি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লক্ষীকুড়া ও ধোবাউড়ার ভূইয়াপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে বিভিন্ন ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এ সময় অভিযান পরিচালনা করে বিজিবি’র টহল দল বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড,নেভিয়া সফট ক্রিম,জনসন বেবি ক্রিম,স্কিন শাইন ক্রিম,ডাব সাবান,কম্বল, প্যান্টের কাপড়,বাংলাদেশি কুইচ্চা মাছ এবং গরু আটক করে। আটককৃত চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য ২৪ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরতা নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ