মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সুনামগঞ্জ-৫ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু স্বতন্ত্র পদপ্রার্থী উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকীকে ঘিরে জনমনে নতুন প্রত্যাশা।

Reporter Name

 

ছাতক,(সুনামগঞ্জ),প্রতিনিধি :

সুনামগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক অঙ্গন নতুন করে সরব হয়ে উঠেছে। এই আসনজুড়ে বর্তমানে বিস্তর আলোচনার জন্ম দিয়েছেন স্বতন্ত্র পদপ্রার্থী উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী (হাফিজাহুল্লাহ)।

দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা বিস্তার, সমাজসংস্কার ও মানবিক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে আসা এ আলেম এখন রাজনৈতিক ময়দানে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থ–পদ–প্রচারের মোহ থেকে দূরে থেকে দায়িত্বশীল, সৎ এবং নৈতিক চরিত্র গঠনের আহ্বান জানানো তাঁর দীনী জীবনের অভিজ্ঞতা জনতার আস্থাকে আরও দৃঢ় করেছে।

স্থানীয়দের মন্তব্য, বর্তমানে রাজনৈতিক পরিবেশে একজন নিষ্ঠাবান, আদর্শবান ও নির্লোভ নেতৃত্বের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে উপাধ্যক্ষ ফারুকীকে অনেকেই সম্ভাবনাময় বিকল্প নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন।

সুনামগঞ্জ-৫ আসনের সাধারণ মানুষের মাঝে শোনা যাচ্ছে অভিন্ন প্রত্যাশা—
👉 “স্বতন্ত্র প্রার্থী হলেও আমরা চাই হুজুরকে সংসদে—যেন ন্যায়, আদর্শ ও আমানতের রাজনীতি ফিরে আসে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসমর্থনের এই প্রবাহ যদি অব্যাহত থাকে, তবে সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ