শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে ঘোষিত লকডাউন কর্মসূচি

Reporter Name

নাজমুল হুদা, ভাঙ্গা প্রতিনিধি:

ভাঙ্গায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত সংহতি — ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে। সকাল থেকেই ভাঙ্গা পৌর এলাকা ও আশপাশের গ্রামীণ অঞ্চলে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ দেখা যায়।

এ অবস্থায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ভাঙ্গা মোড় হয়ে দক্ষিণবঙ্গগামী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে, ফলে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, দলীয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লকডাউন পালনে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।

ভাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

🔸 কেন্দ্রীয়ভাবে ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সারাদেশেই পালিত হচ্ছে, যার অংশ হিসেবে ভাঙ্গায়ও ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে।পরে ভাঙ্গা থানার পুলিশ এসে জানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ