সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নকলায় ভ্রাম্যমান আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুরের নকলায় ৩টি বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ আদালত পরিচালনা করা হয়। জরিমানা করা বেকারি ৩টি হলো- রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এ জরিমানা করা হয়। নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আদালত পরিচালনায় বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এসময় বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) সহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় তথা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ