মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালমারীতে বিএনপির সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name

 

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌর বিএনপির অন্তর্ভুক্ত সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ। তারা জানান, দলের তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর ওয়ার্ডে সম্মেলন বা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দলের ভিত্তি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা দলীয় নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে নতুন কমিটি গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও পুরনো কমিটিগুলোর স্থলে নতুন উদ্যমী নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বোয়ালমারী বিএনপি নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ