শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভাঙ্গায় চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Reporter Name

নাজমুল হুদা ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে চাঁদার দাবিতে আলামীন নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
হামলার শিকার আলামীন জানান, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। একাধিকবার চাঁদা দিয়েও আসছিলেন তিনি। তবে সম্প্রতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই চক্র তার ওপর ক্ষিপ্ত হয়।
রোববার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে ওই চক্রের সদস্যরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আলামীন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাতে রগ কেটে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী আলামীন ভাঙ্গা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ