রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আহম্মেদ তরাফদার ওরফে লেশু শাহিন (৫৪)’গ্রেফতার।

Reporter Name

মোঃ আরিফ শেখ স্টাফ রিপোটার

ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন আহম্মেদ তরাফদার ওরফে লেশু শাহিন (৫৪)’ কে ফরিদপুর সদর কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আহম্মেদ তরাফদার ওরফে লেশু শাহিন (৫৪)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৭/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৭০/৭৯৩, তারিখ- ২৯/১১/২০১৯ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহিন আহম্মেদ তরাফদার লেশু শাহিন (৫৪), পিতা- এ্যাড: মইনুদ্দিন আহম্মেদ তরাফদার, সাং- পূর্ব খাবাশপুর লঞ্চঘাট জামে মসজিদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ