মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

গণভোট এবং পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষাভ

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় রাজশাহী নগরীর গণক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্রি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে মালোপাড়া গিয়ে শেষ হয়।

সমাবেশে ডক্টর কেরামত বলেন, গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পি আর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি. আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যাবস্থার মধ্যদিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা।

বক্তারা আরো বলেন, আমাদের দেশের অনেক বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছেন যে তারা পি আর পদ্ধতি বোঝেন না। এটা একধরণের অসত্য বচন আসলে তারা বুঝতে চান না। যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাই, তারাই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই নির্বাচন সময় আসলেই ধর্মীয় লেবাজ ধরে। তারা জেনে গেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাই এখন তারা মসজিদে হামলা করে দেশে আজগতা সৃষ্টির পায়তারা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীরা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, মো. শাহাদৎ হোসাইন, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ