রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে মশাল জ্বালিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ আরিফ শেখ স্টাফ রিপোর্টার ফরিদপুর :

২০ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর মহানগর কৃষক দলের নেতৃত্বে শহরে মশাল জ্বালিয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি রাজবাড়ী রাস্তার মোড় থেকে শুরু হয়ে জোবাইদা পেট্রোল পাম্প পর্যন্ত প্রদক্ষিণ করে।

এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ. কে. আজাদ কর্তৃক গণমানুষের নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কটূ মন্তব্য করার প্রতিবাদে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,
এবং পরিচালনা করেন মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
সভায় আরও বক্তব্য রাখেন
ফরিদপুর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক,
সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রতন,
এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ। এসময়
বক্তারা বলেন,
চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ত্যাগী ও সাহসী নেত্রী —
তার বিরুদ্ধে অশালীন ও মিথ্যা বক্তব্য জনগণ কখনও মেনে নেবে না।
তারা অবিলম্বে এ. কে. আজাদের সর্বজনীন ক্ষমা প্রার্থনা ও প্রশাসনের যথাযথ তদন্ত দাবি করেন।

ঘটনাসূত্রে জানা যায়,
১৯ অক্টোবর একে আজাদের একটি পথসভায় কে বা কারা তার গাড়িবহরে হামলা চালায়।
এরই জেরে তিনি নায়াব ইউসুফকে দায়ী করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন।
এর প্রতিবাদেই কৃষক দল এই মশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে তীব্র নিন্দা জানায়।

প্রতিবাদ মিছিল শেষে নেতাকর্মীরা বলেন,
ফরিদপুরে গণতান্ত্রিক রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না।
তারা ঐক্যবদ্ধভাবে সত্য ও ন্যায়ের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ