মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাবা হারালেন সংগীতশিল্পী আতিফ আসলাম

Reporter Name

বিনোদন ডেস্ক:

বাবা হারালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তার বাবা মোহাম্মদ আসলাম মঙ্গলবার (১২ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

পাকিস্তানের সংগীত অঙ্গন ও বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, “আমার ‘আয়রন ম্যান’-কে শেষ বিদায়। ভালোবাসায় শান্তিতে থাকুন, আবু জি। আমাদের জন্য দোয়া করবেন।” পোস্টের সঙ্গে তিনি বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৭ বছর বয়সী মোহাম্মদ আসলাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কয়েক মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল। মঙ্গলবার আসরের নামাজের পর লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বাবা হারানোর কথা চাউর হলে বিনোদন জগতসহ আতিফের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত শোক প্রকাশ করেছেন। শিল্পী, সেলিব্রিটি এবং ভক্তরা সামাজিক মাধ্যমে সমবেদনা জানাচ্ছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নবাজ শরিফও গভীর শোক প্রকাশ করে আতিফ আসলাম ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন। জিওটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ