বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে বিদেশের চলমান বাস্তবতায় বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তাই ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। এজন্য তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কীভাবে রূপান্তর করা যায়, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে, আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সম্ভাবনার সব দুয়ার উন্মোচিত হবে। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক। সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষমশ্রম শক্তি থাকে সেটি হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়মক হয়ে উঠতে পারে। বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে আমাদের জনশক্তিতে রূপান্তর করা প্রয়োজন। এ কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। শুধু প্রতিশ্রুতি নয় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এছাড়াও দেশের জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ