বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name

 

​ মোঃ ফয়সাল হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:

‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে অনুসন্ধানী জাতীয় দৈনিক ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রকাশনার গৌরবময় এক বছর পূর্ণ উপলক্ষে রাজশাহী ব্যুরোর উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ​রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রেসিডিয়াম সদস্য আল-আমিন হোসেন, দৈনিক বার্তা বাজার-এর প্রতিনিধি সৈয়দ মাসুদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ঢাকা ও ময়মনসিংহ জোন ইনচার্জ শাহাবুদ্দিন মোল্লা, রাজশাহী জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জীবন, স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাবলু, জাতীয় দৈনিক মুক্ত খবর-এর রাজশাহী ব্যুরো প্রধান মশিউর রহমান, জাতীয় দৈনিক আজকের প্রত্যাশা-এর রাজশাহী ব্যুরো প্রধান মো. নাজমুল হক, বাগমারা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং আইন সমাজ পত্রিকার ব্যুরো প্রধান তানজিলুল লাইকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
​বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
​আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতা। প্রকাশনার মাত্র এক বছরের পথচলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সংবাদ পরিবেশনে নিজস্ব স্বকীয়তা ও অবস্থান তৈরির চেষ্টা করেছে। দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরতে পত্রিকাটিকে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা আরও বাড়িয়ে দিতে হবে।
​বক্তারা আরও উল্লেখ করেন, গণমানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সোচ্চার হওয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য। আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ​কেক কাটা ও বিশেষ মোনাজাত ​অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন অতিথিরা। এ সময় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রতিনিধি ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য, পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ এবং দেশ ও জাতির সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ