বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name

 

মোঃ আজাদ তালুকদার, বিশেষ প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জামালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু নেমপ্লেট বিতরণ ও পরিচিতি কর্মসূচি পালন করেছেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি লক্ষণদিয়া, মাসালিয়া বাজার, নটাপাড়া বাজার, সাঙ্গুরা বাজার, ছাবনিপাড়া ও জামালপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে মীর মনিরুজ্জামান বাবু বলেন, “আমি আপনাদেরই ঘরের সন্তান। সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনারা যদি মূল্যবান ভোট ও দোয়ার মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমার সময় ও শ্রম এই ইউনিয়নের উন্নয়নে উৎসর্গ করব।”

তিনি আরও বলেন, জামালপুর ইউনিয়নে এখনো অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চান। জন্মনিবন্ধন, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ডসহ সরকারি সুযোগ-সুবিধা বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের সেবা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

মীর মনিরুজ্জামান বাবু বলেন, “আমি আপনাদের শাসক হতে চাই না, বরং একজন প্রকৃত সেবক হিসেবে পাশে থাকতে চাই। সুখে-দুঃখে আপনাদের সঙ্গে থাকব এবং অন্যায় ও অবিচারের সঙ্গে আপস করব না।”

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মো. রঞ্জু সর্দার, জাহিদ, এনামুল, কবির মোল্লা, হাশেম তালুকদার, মেসবাহ উদ্দিন, সাইফুল ইসলাম (টফি), মোস্তাফিজুর রহমান ইতু, বাবলু মাসুদ, সিজান, খোরশেদ আলম, আলিম, তোফায়েল, রানা, শাহাদত হোসেন, তুহিন, রফিক শেখ, বকুল মুন্সি ও মিঠু মোল্লাসহ আরও অনেকে।

গণসংযোগকালে মীর মনিরুজ্জামান বাবু জামালপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জনবান্ধব স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ