জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি
Reporter Name
Update Time :
বুধবার, ৬ আগস্ট, ২০২৫
/
১৭
Time View
/
Share
নিজস্ব প্রতিবেদক:
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন ও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্প্রতি দেওয়া ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ ও প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: শেখ শাহিন হোসেন,
সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS)
উপদেষ্টাঃ এম এ মমিন আনসারী,
প্রধান প্রকাশক ও সম্পাদকঃ বিশ্বজিত পাল
সম্পাদক মোঃ শাহিন শেখ,
বার্তা সম্পাদকঃ এস, এম হামিম সরকার নিরব,
ভারপ্রাপ্ত এবং নির্বাহী সম্পাদকঃ অমিত সরকার।
মোবাইল নাম্বারঃ সম্পাদক 01712974308
ভারপ্রাপ্ত সম্পাদক +8809638146278