বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

দুর্গাপূজার নিরাপত্তায় ফরিদপুর- রাজবাড়ীতে এসআরবি-১০-এর সর্বোচ্চ প্রস্তুতি

Reporter Name

*ফরিদপুর প্রতিনিধি**

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর ও রাজবাড়ীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে টহল, সিসিটিভি নজরদারি, ড্রোন টিম ও সাইবার মনিটরিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার
(১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুরের গোয়ালচামট এলাকার ওয়েস্ট এন্ড পাড়া মন্দির পরিদর্শন শেষে সাংবাদিক ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানানো হয়। এ সময় এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, এসআরবি-১০-এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১ হাজার ৮৪১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ফরিদপুর ক্যাম্পের অধীন সিপিসি-৩-এর আওতায় রয়েছে প্রায় ১ হাজার ২০১টি মণ্ডপ।
নিরাপত্তায় ১৫টি পিকআপ পেট্রোল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদাপোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশিক্ষিত কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিমের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার মনিটরিং সেল কাজ করছে। পাশাপাশি পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
যানজট নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও জরুরি সেবা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১০। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল টিমও প্রস্তুত রয়েছে।
এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিরাপদ ও আনন্দমুখর দুর্গাপূজা নিশ্চিত করতে সংস্থাটির সদস্যরা কাজ করছেন। এ জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ