মোঃ আরিফ শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে সারে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে রাজ্জাক শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত রাজ্জাক শেখকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বিকেল ৫টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর এলাকায় ঘটনাটি ঘটে। যৌন হয়রানির স্বীকার শিশু তিথির বাবার নাম চান মিয়া গত ৪ দিন আগে মারা গেছে। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর তাইবা নামের এক নারী শিশুটিকে বাড়িতে নিয়ে যান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের বিস্তারিত অবহিত করেন।
তিথির পরিবারের সদস্যরা বিষয়টি অভিযুক্ত রাজ্জাক শেখ এবং তার স্বজনদের নিকট জানালে তারা প্রথমে অস্বীকার করে বলে জানা গেছে।
অভিযুক্ত রাজ্জাক ঐ গ্রামের জামাই তার গ্রামের বাড়ি কোথায় কেউ স্পষ্ট বলতে পারে নাই।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে রাজ্জাক শেখ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ব্যপারে ফরিদপুর কোতোয়ালী থানার এস আই শামীম বলেন অভিযুক্ত রাজ্জাকে জনগনের সহযোগিতায় আটক করা হয়েছে এবং আইনী প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, অভিযুক্ত রাজ্জাক শেখকে পালিয়ে যেতে সহায়তার চেষ্টা করার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে শাওন, অহিদ ও শফি সরদারের নাম স্থানীয়ভাবে উঠে এসেছে এমনকি তারা ভুক্তভোগীর পরিবারকেও হুমকি দিচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।