রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

এলাকায় এলাকায় এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।’

রবিবার (৩ আগস্ট) বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এখন আমাদের কাজ করার সময়। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না।’

তিনি বলেন, ‘আমরা জানি এলাকায় এলাকায় আপনাদের বাধা দেওয়া হচ্ছে। এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থহীনকণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া; এনসিপির একজন নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।’

তিনি আরো বলেন, ‘আমাদের আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তী দিকনির্দেশনা দেবেন। আমাদের জীবন চলে গেলেও আমরা তাদের দিকনির্দেশনা বাস্তবায়ন করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ