মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী মামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি জানান, ঘটনার সার্বিক বিষয় তুলে ধরতে ঝিনাইদহের পায়রা চত্বরে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

পোস্টে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা-সহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর ২২ মে ছাত্রদলের হামলা এবং ২৩ মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ডিবি যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে তুলে নিয়ে যায়। প্রথমে ডিবি বিষয়টি অস্বীকার করলেও পরে গতকাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর অয়নকে আদালতে সোপর্দ করে। তাকে কোনো আইনজীবী নিতে দেওয়া হয়নি। আজ আশিকের আইনজীবীদেরও আদালত প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়।

তিনি আরও লেখেন সার্বিক বিষয় নিয়ে আমিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৫টা ১৫ মিনিটে প্রেস কনফারেন্স করবো।এর আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ