মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তালমা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা! ২ ব্যবসায়ি কে জরিমান ।

Reporter Name

 

আল আমিন হোসেন বিজয়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলায় নগরকান্দা উপজেলায় তালমা বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে তালমা বাজারে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে বাজারে অস্থিরতা রোধে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।

৩ মার্চ ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ