মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মধুখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযান, বিভিন্ন অনিয়মে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড

Reporter Name

 

স্টাফ রিপোর্টার  ফরিদপুর:

ফরিদপুরের মধুখালী উপজেলায় ভোক্তা অধিকার ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা কার্যালয়। সোমবার (০২ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট দুইটি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মধুখালী বাজারে অবস্থিত হারুন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকির সময় লিটার মেজার দিয়ে তেল পরিমাপ করে গড়মিল পাওয়া যায়। পরীক্ষায় প্রতি ১০ লিটারে ২০০ মিলিলিটার কম পরিমাপ ধরা পড়ে। এ অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গোন্দারদিয়া এলাকায় অবস্থিত মধুমিতা বেকারী নামক প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ব্রেড, বিস্কুট ও কেকসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পণ্যের তথ্য সংক্রান্ত অসত্য উপস্থাপনাও ধরা পড়ে। এ অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুর রহমান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক (মেট) মো: খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো: সাব্বির হোসেন পুলক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ন্যায্য ওজন নিশ্চিত করা এবং লাইসেন্সবিহীন পণ্য বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ