সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ উদ্ধার করলেন  ৩ গ্রেনেডসহ বিপুল গোলাবারুদ

Reporter Name

 

মোঃ আরিফ শেখ ,ফরিদপুর জেলা প্রতিনিধি :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ফরিদপুর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ উদ্ধার করেছেন।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। উদ্ধারকৃত এসব গোলাবারুদ পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তারা নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতয়ালী থানার বিআরটিসির দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা যে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল, সেগুলোরই অংশ হতে পারে উদ্ধার হওয়া এসব সামগ্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ