বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

Reporter Name

ফরিদপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন (৭২) কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন নুরজাহান মনজিল এর নিজ বাসা থেকে (বোম) ফারুক হোসেন ও তার সহযোগী যুব মহিলা লীগের নারী নেত্রী নাসরিন কে আটক করে কোতয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। তিনি জানান, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিলটুলী এলাকা থেকে ফারুক হোসেনকে আটক করা হয়।”

জানা গেছে, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক পেজে উল্লেখ করেছিলেন এবং ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে ফরিদপুরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার পায়তারা করে আসছিলেন।

অন্যদিকে, গত ২৮ অক্টোবর শামীম হক তার ফেসবুকে লিখেন— “আমার নেত্রী যাকে দায়িত্ব দেবেন, আমরা সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের এই দুর্দিনে আমরা সবাই দলের জন্য কাজ করবো।”

কোতয়ালি থানা সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের নামে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা গত বছরের ১৫ অক্টোবর শহরতলির মামুদপুর এলাকার মুজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি ফারুক হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, “সন্ধ্যায় ফারুক হোসেনকে আটক করা হয়েছে। তার নামে দুটি মামলা রয়েছে এবং গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ