মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

৪০ হাজার টাকা ধার নিয়ে ৫৮ হাজার টাকা পরিশোধ, তবুও সুদের দাবিতে ৬ লাখ টাকার উকিল নোটিশ!

নিজস্ব প্রতিবেদক:

৪০ হাজার টাকা ধার নিয়ে ৫৮ হাজার টাকা পরিশোধ, তবুও সুদের দাবিতে ৬ লাখ টাকার উকিল নোটিশ!

 

নিজস্ব প্রতিবেদক:

 

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগরা গ্রামের বাসিন্দা বাসুদেব সরকারের জীবনে ঋণ যেন এক দুঃসহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, মাত্র ৪০ হাজার টাকা ধার নিয়ে ইতোমধ্যে ৫৮ হাজার টাকা পরিশোধ করলেও তিনি এখনও ঋণের বোঝা থেকে মুক্তি পাননি। বরং সম্প্রতি তার নামে ৬ লাখ টাকা দাবি করে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের দাবি, বাসুদেব সরকারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাদের ভাষ্য অনুযায়ী, বসতভিটা, ঘরবাড়ি এবং ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করলেও এক লাখ টাকার সম্পদ হবে না। সেখানে ৬ লাখ টাকা পরিশোধের নোটিশ পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

 

জানা যায়, ব্যক্তিগত প্রয়োজনে বাসুদেব সরকার চৌবাড়িয়া গ্রামের হানিফের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি মোট ৫৮ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু এত টাকা পরিশোধের পরও ঋণ পরিশোধ হয়েছে বলে স্বীকৃতি পাননি বলে অভিযোগ তার। উল্টো সম্প্রতি ৬ লাখ টাকা দাবি করে তার ঠিকানায় একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে এবং এক মাসের মধ্যে ওই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

 

তবে অভিযোগের বিষয়ে হানিফের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ