বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেক্স

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।এ ছাড়া বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবির অতিরিক্ত ডিআইজি, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে পদস্থ বিভাগেই অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি এসবিতে, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে সিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, আরএমপির উপ-পুলিশ কমিশনার আল মামুনকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আরিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ)-এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমানকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

 

এ ছাড়া রংপুর রেঞ্জের পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এআইজি মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তরে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এআইজি আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীনকে একই কর্মস্থলে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়াকে একই বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ